ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 
দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলার ২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ বিয়াশ থেকে রাতাল পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে এই বৃক্ষরোপণ করা হচ্ছে।

​সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাতরা ব্রীজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে এই একই কর্মসূচীর আওতায় ডাহিয়া ইউনিয়নের তাড়াই থেকে একশিং রাস্তাতেও সফলভাবে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন,  নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সিংড়ার প্রতিটি ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল রাস্তার পাশে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচীকে তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে সাড়ে সাতশ বছরের প্রাচীন গ্রন্থাগারের স্মৃতি, সংরক

1

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন কলিম উদ্দিন

2

কুমিল্লায় HUMANITY-মানবতার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্

3

বর্ষার পানিতে প্রাণ ফিরেছে চলনবিলে, দর্শনার্থীদের ভিড়ে মুখর

4

ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্র

5

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা'র মানবিক সহায়তার

6

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

7

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির স্মরণসভা।

8

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২

9

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

10

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল

11

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

12

ছাতক চোরাই মোটরসহ ও নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪

13

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

17

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত

18

কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর : প্রধান আসামি শাওন গ্রেপ্তার

19

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্র

20