ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান ফরিদ আহাম্মদ

নিজস্ব প্রতিবেদনঃ শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহাম্মদ  বালা। দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।

১৯৭৫ সালের ২১ ডিসেম্বর আরশিনগন ইউনিয়নের চরমহিষখালী গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদ আহাম্মদ। বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ফরিদ বর্তমানে চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত। ফুটবল খেলোয়াড় ও সমাজসেবক হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
নিজ অর্থায়নে বৃক্ষরোপণ, হতদরিদ্রদের ছাগল ও আর্থিক সহায়তা প্রদান, অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি। 

তাঁর দাবি, গত ১০ থেকে ১২ বছর ধরে প্রতি রমজানে দরিদ্র পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করছেন।পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করছেন।
ফরিদ আহাম্মদ সাংবাদিকদের বলেন চেয়ারম্যান নির্বাচিত হলে আমার এলাকায় মাদক, ইভটিজিং, হানাহানি, অবৈধ জমি দখল ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে কাজ করব। ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে সবাইকে সঙ্গে নিয়ে আরশিনগরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন কর্মী এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আরশিনগরকে উন্নত, সমৃদ্ধ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া চেয়েছেন।

ফরিদ আহাম্মদ বালা বলেন,আমি যতদিন বাঁচব, ততদিন গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির একদিনে বিশেষ অভিযানে ৪৬ মামলায় ২৯৬ জন গ্রেফতার

1

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

2

আমেরিকায় ট্যাক্সি চালান, কখনো কাজ করেন ফাস্টফুডের দোকানে অন্

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

ফার্মগেটে যানজট ও জনদুর্ভোগ: সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি

5

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশ

6

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো

9

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

10

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, আলোচনা ও মহড়

11

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

15

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

16

শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল

17

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

18

তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ

19

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

20