ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পারভীন হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত্যু দণ্ড

সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জে আলোচিত হত্যাকান্ড শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলার আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 
সোমবার (১২ অক্টোবর)  দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
মামলা সুত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭  ফেব্রুয়ারি  স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরো উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা অনেক  খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মরদেহের ৬ টি টুকরো দেখতে পান। 
এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে গতকাল সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃ'ত্যু'দণ্ডে'র আদেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। এতে আদালতের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

1

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

2

কুমিল্লায় HUMANITY-মানবতার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্

3

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

4

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

5

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

6

আইন, সমাজসেবা ও মানবিকতায় অবদান—বাসাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্ম

7

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের

8

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

9

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ,

10

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু

11

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন কলিম উদ্দিন

12

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

13

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

14

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

15

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

16

নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

19

মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ

20