ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ব্যবসায়ী লোকমান’হোসেন’কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় আফতাবনগরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী লোকমান হোসেন।
এসময় ভুক্তভোগী লোকমান হোসেন জানায় , শুক্রবার বিকেলে বাসায় ফেরার পথে আফতাব নগর আইডিয়ালের সামনে রিকশা থেকে নামিয়ে ৫ থেকে ৬জন অপরিচিত ব্যাক্তি বিভিন্ন দেশীয় অস্ত্র হাতুড়ি চাপাতি হকস্টিক ব্যাবহার করে তার উপর অতর্কিত হামলা চালায়।হামলার এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । 
রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের সহায়তায় লোকমান হোসেন’কে চিকিৎসার জন‍্য শ‍্যামলী পঙ্গু হসপিটাল নিয়ে যান  কয়েকজন। চিকিৎসা নিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে প্রিন্স নামক এক ব্যক্তি অজ্ঞাত ফোন নাম্বার থেকে কল দিয়ে এব্যাপারে মুখ খুললে পুনরায় হামলার মেরে পেলার হুমকি দেন ও  বলেও অভিযোগ করেন ভুক্তভোগী লোকমান হোসেন।
এর আগে একটি ভবন নির্মাণের জন্য রাজউকের ছাড়পত্র অনুমোদন করে দেয়ার কথা বলে  চুক্তিতে মিন্টু নামক এক ব্যাক্তি ৩০ লাখ টাকা নিয়ে যান। ১৫ কার্যদিবসে ছাড়পত্র অনুমোদন আনার কথা থাকলেও প্রায় দেড় বছর পার হয়ে গেলেও আশানুরূপ ফলাফল না পাওয়ায় পাওনা টাকা ফেরৎ চায় লোকমান ও তার পাটনাররা। ফলে তাকে মিন্টুর সালা সোহাগ হুমকি দেয়ার পাশাপাশি আরও ২০ লাখ টাকা দাবীরও করেন তার কাছে। 
হুমকির পরদিনই আফতাবনগর এলাকায় অতর্কিত এ হামলা চালান লোকমানের উপর।গুরুতর আহত হয়ে হসপিটালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন লোকমান ।
আইন বিশেষজ্ঞদের মতে হামলার অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে যাহা ভুক্তভোগীর শারীরিক কন্ডিশন দেখে নিশ্চিত হওয়া গেছে এখন থানা পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। 
আইনগতভাবে এবং চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। হামলার আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল কি না এবং অর্থ লেনদেনের বিরোধের সঙ্গে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসা জরুরি।
এঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আসামীদের আইনের আওতায় আনার জোর চেষ্টা চলমান রেখেছেন বলে জানায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়া উদ্দিন ।
ব্যবসায়ী লোকমান হোসেন ও তাঁর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

1

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযো

2

সৌদি আরব, তুরস্ক, মিশরসহ ১২ দেশের ওলামা-মাশায়েখের মাইজভাণ্ডা

3

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

4

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

5

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

6

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

7

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

8

আইন, সমাজসেবা ও মানবিকতায় অবদান—বাসাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্ম

9

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে:

10

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী।

11

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

15

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

16

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

17

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

18

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

19

সীমান্তঘেঁষা লিংক রোড না থাকায় নজরদারিতে প্রতিবন্ধকতা

20