ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টায় গোবিন্দগঞ্জ থেকে নৌপথে বাংলাবাজারে অবস্থিত বর্তমান ইউনিয়ন পরিষদ ভবন এবং প্রস্তাবিত নতুন ভবনের স্থান পরিদর্শন করেন 
প্রকল্প পরিচালক (ইউনিয়ন কমপ্লেক্স, ইস্কম প্রকল্প) ইঞ্জি. এইচ. এম. রফিকুল ইসলাম, 
এলজিইডি সদর দপ্তরের ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী বিভূতি মোহন পাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইউনিয়ন কমপ্লেক্স, ইঞ্জি. মাহবুবুল আলম নয়ন। 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রকৌশলী মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আয়াতুল জামান, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশিদ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক, ইউপি সচিব অধির রঞ্জন দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ছৈলা আফজালাবাদ
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. নজির আহমদ ও দবির আহমদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লালা মিয়া মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক ফজলু মিয়া ও শামিম আহমদ,
ছাত্রনেতা ছাব্বির আহমদ, আলকাছ মিয়া জামাল উদ্দিন গিয়াসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, ছাতক-দোয়ারাবাজার'র সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের আহ্বানে তারা প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছেন। 
স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে তারা বলেন, ভবন নির্মাণের প্রয়োজনে এলাকাবাসী স্বেচ্ছায় জমি দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
তারা আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নতুন ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। 
দীর্ঘদিনের পুরোনো ভবনের পরিবর্তে আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে কাজ শেষ করে ভবনটি উদ্বোধনের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার কালিগঞ্জের শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

1

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

2

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

3

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

গোমতীর পানিতে তলিয়ে বিস্তীর্ণ সবজিক্ষেত, ক্ষতির মুখে হাজারো

7

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

8

নরসিংদীর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্ব

9

ছাতকে ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২

10

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেট

11

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

12

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

13

মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন হুমা

14

সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

15

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

16

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক

19

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

20