খন্দকার আনিসুর রহমানঃ রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মোঃ হুমায়ুন কবির (৩৪)মোঃ নিজাম উদ্দিন (৪২),মনজুর হাসান অপু (২৯)মাহমুদুল হাসান চঞ্চল (৩৩)মোঃ আবু আমজাদ শাকিল (২৫)মোঃ কামাল (৩০)মোঃ মিন্টু মিয়া (৩৯)রাসু (৩০)মোঃ শাকিল (৩০) ও মোঃ হায়দার রহমান (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।