ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল

নিয়াজ
স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলন ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল।
শনিবার (৪ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে তিনি এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন। জুলাই আন্দোলনে সাহসিকতা, আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জুলাই আন্দোলনের সময় আলিফ উদ্দিন রুবেল চট্টগ্রাম রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেন তিনি।
 এ উপলক্ষে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্মাননা গ্রহণের পর আলিফ উদ্দিন রুবেল বলেন, “এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি সাহসী ছাত্র-জনতা, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি। তাঁদের আত্মত্যাগের কারণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফলতার পথে এগিয়েছে।
তিনি আরও বলেন, “দেশ ও মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যতেও আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

ছাতকে সরকারি খাস ভূমি দখলের চেষ্টার অভিযোগ, ইউএনওর কাছে লিখি

3

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল

4

ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্র

5

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হতে চান দুদকের সহকারী পরিচালক

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

8

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

9

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

10

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

11

শিবপুরে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শিক্ষার্থীদের

12

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

13

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

14

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদ

15

ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্

16

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হ

17

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

18

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20