ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

সেলিম মাহবুব, ছাতকঃ
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের (১ম সংশোধন) আওতায় ছাতক উপজেলার  কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
উপজেলার জাউয়াবাজার, দোলারবাজার, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের ১৫ জন করে মোট ৬০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইং,খামারবাড়ি ঢাকার পরিচালক মোহাম্মদ রওশন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন এবং ছাতক উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এছাড়া ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি প্রধান অতিথি ও অতিথিরা সকালে উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ধানখেতে ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে আমন ধানের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
প্রশিক্ষণে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যান্ত্রিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

সংবাদ শুধু ঘটনা প্রকাশের নাম নয়, ঘটনার উৎস, প্রেক্ষাপট ও পর

2

নিজ গ্রামবাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর

3

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের

4

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

5

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

6

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

7

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ,আলোচনা সভা ও পুরুস্কার বি

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

"নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

12

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

13

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদ

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে, পাশের হার ৪২. ৯৩ ভাগ

16

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

17

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

18

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মা

19

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

20