ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন

সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলার লোক সংগীতের ভান্ডারে অসংখ্য কালজয়ী গান রেখে গেছেন বাউল সাধক ও গীতিকবি দুর্বিণ শাহ। 
তার সৃষ্টিতে প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও জীবনদর্শন মিশে তৈরি হয়েছে স্বতন্ত্র এক সংগীতধারা। ‘নির্জন যমুনার কূলে’, আমার অন্তরায় আমার কলিজায়’, নামাজ আমার হইলো না আদায়’ কিংবা ‘বন্ধু যদি হইতো নদীর জল’-এমন অসংখ্য গানের স্রষ্টা এই সাধকের ১০৬ তম জন্মবার্ষিকী ছিলো সোমবার। 
এ উপলক্ষে দুর্বিণ শাহ পরিষদ ও ভক্তবৃন্দের আয়োজনে দুর্বিণ শাহ জন্ম শতবার্ষিকী পালন করা হয়।  রাত ব্যাপী দুর্বিণ শাহ রচিত গান নিয়ে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহি উদ্দিন। 
দুর্বিণ শাহ'র নাতি অনিক শাহ'র সভাপতিত্বে ও শিক্ষক  অজয় পালের পরিচালনায় জ্ঞানের সাগর দুর্বিণ শাহ'র  স্মৃতি চারণ করেন, প্রধান অতিথি ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ- বি- ৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,লোক গবেষক জাকির শাহ প্রমুখ।স্বাগত বক্তব্য দেন অজিত কুমার দাস। 
কালজয়ী লোকগানের শ্রষ্টা দুর্বিণ শাহ ১৯২০ সালের  ২  নভেম্বর সিলেটের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে টিলাটি দুর্বিণ টিলা নামে পরিচিত। তার বাবা সফাত আলী শাহ ছিলেন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পীর। আধ্যাত্মিক আবহে বেড়ে ওঠার মধ্য দিয়েই সংগীত ও সাধনার জগতে তার পথচলা শুরু হয়। ১৯৪৬ সালে একই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সরুফা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
১৯৬৭ সালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ইংল্যান্ড যান দুর্বিণ শাহ।এসময় তার অন্যতম সফর সঙ্গী ছিলেন বাউল সাধক শাহ আবদুল করিম, সেখানে তাঁর গানের কথা ও সুরে বিমোহিত হয়ে সঙ্গীতপ্রেমীরা তাঁকে 'জ্ঞানের সাগর’ উপাধিতে ভূষিত করেন।
জ্ঞানের সাগর বাউল কবি দুর্বিণ শাহ ১৯৭৭ সালের ১৫ ফেব্রুয়ারি ৫৭ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তবে  তার রেখে যাওয়া গান ও সুর বাংলার লোক সংগীতের ঐতিহ্যে আজও স্মরণীয় হয়ে আছে।
সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম মাহবুব, তমাল পোদ্দার, যুবদল নেতা নোমান ইমদাদ কানন, শিল্পী জাহিদ হাসান সোহেল, মুকুল দে, রহিম শাহ, কালা শাহ, রাজু মন্ডল, বাউল শিল্পী শাহিনুর আলম সহ বাঊল শিল্পী ও দুর্বিণ শাহ'র ভক্তবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট

1

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হা

2

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

3

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

4

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

5

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

6

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা অ

7

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

8

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

9

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবে

10

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

11

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

12

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

13

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

14

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

15

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

16

ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

17

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

18

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

19

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

20