ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি  ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫, ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
গ্রাম পুলিশগণ গ্রামীণ পর্যায়ে  আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বলে জানান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ।
নারী-পুরুষ গ্রাম পুলিশদের  মাঝে ৯৪ টি বাইসাইকেল ও জুতা-মোজা সহ পোশাক বিতরণ করা হয়েছে ১০৪ জন সদস্যের মধ্যে। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বাইসাইকেল, পোশাক সহ আনুসাঙ্গিক সরঞ্জাম আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেছেন। 
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ সহ পরিষদের কর্মকর্তা- কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন  পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

1

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

2

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

3

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

4

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশ

5

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

6

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

7

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

8

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

9

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা

10

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

11

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

12

নরসিংদীর মাধবদীতে বাক প্রতিবদ্ধী শিশু ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে

13

নরসিংদী শিবপুরে ইসলামী ব্যাংকের তথ্য গোপন করে নতুন এজেন্ট শা

14

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

15

দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ইনজামামুল হকের জন্মদিন

16

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

17

ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-র

18

মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান সভাপতি অ্যাড

19

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

20