শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিটি মানুষকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিনের আহ্বান

মো. শাহজাহান বাশার

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকার ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে দুই উপজেলায় প্রায় ৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের অংশগ্রহণে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে ২০০টি করে মোট ৩ হাজার ২০০টি, প্রতিটি উপজেলায় ৫০০টি করে ১ হাজারটি, উপজেলা এলজিইডি অফিসের আওতায় ১ হাজারটি, সহকারী ও উপ-সহকারী প্রকৌশল দপ্তরের আওতায় ১ হাজারটি এবং বুড়িচং পৌরসভার আওতায় আরও ১ হাজারটি বৃক্ষরোপণ করা হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন বলেন, “একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার এক নীরব অঙ্গীকার। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “দেশকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সরকারের এ মহৎ উদ্যোগ সফল করতে সমাজের সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, জেলা বিএনপি নেতা আবু ইউসুফ পাখি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জমির হোসেন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে ব্রাহ্মণপাড়ায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অপরদিকে একই দিন বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া।

আয়োজকরা জানান, সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ছয় মাস ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ, সরকারি স্থাপনা ও জনসাধারণের ব্যবহৃত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্যের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের অধিকারের কণ্ঠস্বর হতে চান শাহজাহান বাশার

1

বাকেরগঞ্জে চেয়ারম্যান অপসারণ দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সড়ক

2

ধানমন্ডি-৩২ এ সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক সা

3

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণাভিত্তিক শিক্ষা জরুরি: ঢাবি প্রো

4

কারিগরি ত্রুটিতে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসীকরণ ই

5

মাহে রমজান উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা ও

6

ভাষা শহীদদের স্মরণে বাকেরগঞ্জের প্রেসক্লাবের পক্ষ থেকে মহান

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানব

9

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান এমপি মিলন

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়

12

বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত!

13

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

14

দেবিদ্বারে জখমের মামলায় আসামি গ্রেপ্তার না করার অভিযোগ, এসআ

15

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর হামলার প্রধান আসামি রানা যাত্রা

18

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

19

তিন মাস পর কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

20