নিজস্ব প্রতিবেদক।
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় মোবাইল কোর্ট
স্বনামধন্য সুস্বাদু হাজী বিরানি দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার পরিচালনা খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেউড়া জল ব্যবহারের অপরাধে দুটি হাজি বিরিয়ানি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।
নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান। উল্লেখ্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়
মন্তব্য করুন