ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট

মো. শাহজাহান বাশার

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও পেকুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর আর্থিক সহায়তা ও সার্বিক নির্দেশনায় সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী বন্যাদুর্গতদের মাঝে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খানখানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে পরিচালিত এ কর্মসূচির আওতায় পার্শ্ববর্তী দুটি ইউনিয়ন, ষাট গড়তলা, মিনজিরি পাড়াসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। বন্যায় বসতঘর হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের মহাসচিব, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। মানবসেবাই সর্বোত্তম ইবাদত। সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের উচিত বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসা।”

তিনি আরও বলেন, “দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ, জরুরি চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বন্যা-পরবর্তী বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার চট্টগ্রাম জেলা ও মহানগরের আহ্বায়ক খলিফা আহমদ উল্লাহ কুদ্দুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহজাদা মিজানুর রহমান সানজরী, পাবেল মাহমুদ, নূর মোহাম্মদ, ইউপি সদস্য লিয়াকত আলী, হাফেজ মো. কেরামত আলীসহ ট্রাস্টের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা গ্রহণকারী ও স্থানীয় বাসিন্দারা হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এ ধরনের সহায়তা অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

1

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

2

বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধ

3

চসিকে নিয়োগ-পদোন্নতিতে ‘শালা-দুলাভাই’ প্রভাব, তদন্তের দাবি

4

সীমান্তঘেঁষা লিংক রোড না থাকায় নজরদারিতে প্রতিবন্ধকতা

5

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

6

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

7

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

8

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

9

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

10

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

11

কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে: এমপি জসিম

12

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

13

হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মা

14

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

15

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

16

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

19

নিজ গ্রামবাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর

20