ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান মনির।

তাঁর নির্বাচনের খবরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও রাজনৈতিক মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ আসাদুজ্জামান মনির বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের একজন কৃতী ও গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। তিনি এ প্রতিষ্ঠান থেকেই সফলতার সঙ্গে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর উত্তরপাড়া মাহুর বাড়ির কৃতী সন্তান। তাঁর পিতা আবুল হাশেম বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি-কৃষি)-এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁদের পরিবারে দুই ভাই ও চার বোন রয়েছেন এবং সবাই উচ্চশিক্ষা অর্জন করে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।

পেশাগত জীবনে মোহাম্মদ আসাদুজ্জামান মনির একজন সফল ব্যবসায়ী। পাশাপাশি তিনি রাজনীতি, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়িক অঙ্গনে তিনি Fatema Tours & Travels-এর ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডাইরেক্টর) এবং মানবিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ডা. আয়েশা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।

ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী ডা. আয়েশা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, একজন মেধাবী প্রাক্তন শিক্ষার্থী, দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে মোহাম্মদ আসাদুজ্জামান মনির বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

সংশ্লিষ্টদের বিশ্বাস, তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উদ্যমে এগিয়ে যাবে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মনিরের নেতৃত্বে মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা, সুশাসন ও আধুনিকায়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে অঞ্চলটির অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগা

3

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

4

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

5

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

8

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

9

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

10

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

11

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২

12

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

13

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদ

14

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্

15

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ ব

16

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

17

ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায়

18

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20