ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। মঙ্গলবার সকালে পরিচালিত এ অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে থাকা অস্থায়ী দোকানপাটসহ সওজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাট এবং সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি দখল করে দোকানপাট স্থাপন এবং সড়কসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনার কারণে রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
উচ্ছেদ অভিযানের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় চলাচলের জায়গা উন্মুক্ত হয়েছে। এতে রোগী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক ও হাসপাতাল এলাকার পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন করা না হয়, সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের ফলে হাসপাতাল এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

1

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

2

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

3

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

4

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

5

সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্বর্বা'

6

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

7

ফরিদপুরে হাসপাতালের সুন্দর পরিবেশ ধরে রাখতে ১০ আনসার নিয়োগ।

8

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

ছাতকের সৈদেরগাঁও সড়ক উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের

11

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

12

মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান সভাপতি অ্যাড

13

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

16

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

17

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

18

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হ

19

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

20