ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে নাটোরের সিংড়ায় সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের কাঁচাসবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ।
সরেজমিনে সিংড়া পৌর হাট, কালিগঞ্জ, বিলদহর ও বিয়াশ হাট ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক সপ্তাহ আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এ ছাড়া, ৬০ টাকা কেজির বেগুন এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ২০ থেকে ২৫ টাকা কেজির আলু বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৩০ থেকে ৪০ টাকা কেজির পটল ও ঢ্যাঁড়শ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
অন্যদিকে, টমেটোর দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে এবং শসার দাম ৮০ থেকে ৯০ টাকা কেজিতে উঠেছে। মুখি কচু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।
সবজির এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে এসে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। সিংড়া পৌর হাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য একটু বৃষ্টি হলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। বৃষ্টির অজুহাতে তারা আমাদের মতো সাধারণ মানুষের পকেট কাটছে।”
তবে খুচরা সবজি বিক্রেতারা দাবি করছেন, দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। সিংড়া পৌর হাটের সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, “টানা বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষেত ডুবে গেছে এবং ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। বড় মোকাম থেকেই আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এ ছাড়া পরিবহন খরচও আগের চেয়ে বেড়েছে। বেশি দামে কিনে আমরা তো আর কম দামে বিক্রি করতে পারি না।”
অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দ্রুত প্রশাসনের জোরদার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

3

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

4

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্

5

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদ

6

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

7

সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠ

8

নীল আকাশে সাদা কাশফুল, শরতের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সোনারগাঁয়

9

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

10

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

13

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

14

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

15

বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌ

16

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

17

ফরিদপুরে কলেজছাত্র জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মে

20