শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে আজ মধ্যরাত পর্যন্ত: তিতাস গ্যাস

মো. শাহজাহান বাশার

এলএনজি সরবরাহে ব্যবহৃত একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় আজ শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে। কোথাও কোথাও গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ সময় গ্রাহকদের ধৈর্য ধারণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় রান্না, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম এবং সিএনজি স্টেশন পরিচালনায় সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক-এগারোর আলোচিত সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ডিবির হাতে আ

1

ফরিদপুরে রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার" সকলে মৃত্যু।

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

গ্যাস সংযোগে অবৈধ চুন উৎপাদন: ৭ম অভিযানে কঠোর পদক্ষেপ প্রশাস

4

ডিসি রোড ঘাটে ফেরি চালু: এমপি আবুল হোসেন খানের উদ্যোগে বাকের

5

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও

6

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

7

সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে

8

ফরিদপুর ডায়াবেটিসক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এ

9

সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক

13

টেকনাফের বাহারছড়ায় সন্ত্রাসী গ্রুপপ্রধানের নির্যাতনে স্ত্রীর

14

ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্র

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্

18

কোটি টাকার অবৈধ তেল মজুদ: এজেআর কুরিয়ার সার্ভিস অফিসে হাজারী

19

ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ

20