ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কোটি টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম এবং বিদেশি মদ আটক করেছেন। আটককৃত পণ্যের শুল্ক-করসহ সর্বমোট আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।

দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর BG-148-এর যাত্রীদের ব্যাগেজ গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণকালে ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগেজ পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগেজগুলো তল্লাশি করে Mond ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

একই সময়ে অন্যান্য ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন সিগারেট আটক করা হয়েছে।

আটক সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স—TTI বিবেচনায় সিগারেটগুলোর মোট মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলাম, পাসপোর্ট নম্বর A16264704-এর হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

যাত্রীর পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি এর আগে গত ১০ জুন ২০২৬ তারিখে পাসপোর্টে এন্ট্রির মাধ্যমে শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার আমদানি করেছিলেন।

ব্যাগেজ রুলস, ২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। আটক স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়েছে। এর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কি আটক করা হয়। আটক মদের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। প্রযোজ্য ৬১০.৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।

আটক পণ্যের মূল‍্য অভিযানে আটক পণ্যগুলোর শুল্ক-করসহ আনুমানিক মূল্য—বিদেশি সিগারেট: ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা,স্বর্ণালংকার: ৩০ লাখ টাকা,নিষিদ্ধ গৌরি ক্রিম: ২ লাখ ৪০ হাজার টাকা,বিদেশি মদ: ১৫ লাখ ৬২ হাজার টাকা।

সর্বমোট মূল্য: ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।
আটক পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চোরাচালান, শুল্ক-কর ফাঁকি এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

1

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

4

সৌদি আরবের জেল থেকে দেশে ফিরে সেলুনে ‘সাড়ে ৪ হাজার’ টাকার বি

5

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

6

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

7

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

8

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়

9

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

10

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

11

ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জ

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

14

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

15

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

16

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

17

বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌ

18

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

19

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

20