ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

 সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে  ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসার অফিসের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায়   পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন সভাপতিত্বে ও
পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নোমান ইমদাদ কাননের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা  সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন, উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, আব্দুল কাইয়ুম, ফয়জুল আহমদ পাবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পৌর যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন।
বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়ন যুবদল নেতা আব্দুস শহিদ শিপলু, ছাতক সদর ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, যুবদল নেতা গোলাম রব্বানী, সিংচাপইড় ইউনিয়ন যুবদল নেতা রাজিকুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন যুবদল নেতা সুয়েব আহমদ, নোয়ারাই ইউনিয়ন যুবদল নেতা রুমান তালুকদার প্রমুখ। 
সভায় বক্তারা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান কে, দেশনেত্রী খালেদা খালেদা জিয়া কে এবং সস্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে নিহত যুবদলের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। যুবদল যেভাবে বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতেও রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে যে সকল যড়যন্ত্র হচ্ছে কটিন ভাবে মোকাবিলা করার জন্যে  প্রস্তুত থাকতে হবে। উপজেলা যুবদলের এবং ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী কে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করার জন্যে উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালারুকা ইউনিয়ন যুবদল নেতা রবিউল হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, নুরুল হোসেন, কুতুবুর রহমান, মাসুক মিয়া, আব্দুল  আজিজ, ছায়াদ মিয়া, জাসাসের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, যুবদল নেতা মজনু মিয়া, সুয়েব আহমদ, সিরাজ মিয়া, বিপ্লব পাল, দিলোয়ার হোসেন ইমরান, পৌর যুবদল নেতা রাহেল আহমদ, রুহুল আমিন রাহুল, রনি সরকার, সম্রাট বর্ধন, তমাল ঘোষ, তুহিন আহমদসহ  উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

1

শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত হোক কুমিল্লা-৫

2

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ইনজামামুল হকের জন্মদিন

5

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

6

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

7

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আ

8

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

9

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

10

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই

11

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

12

ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মে

13

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

14

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

15

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

18

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

19

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

20