ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না---এমপি মিলন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক শহরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত স্থানে রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেছেন, ১৮ বছরের কম বয়সী কোনো চালক গাড়ি চালাতে পারবে না। কেউ এ নিয়ম অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাতক শহরে ‘যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, ছাতক শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র না রেখে নির্ধারিত স্থানে রাখতে হবে। 
গাড়িচালক ও যাত্রীদের সুবিধার্থে সিএনজি স্ট্যান্ডের আরও উন্নয়ন করা হবে। স্ট্যান্ডে মাটি ভরাট, টয়লেট নির্মাণ, যাত্রী ছাউনি এবং সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহরে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এ জন্য গাড়িচালক, মালিক, শ্রমিক সংগঠন এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, ট্রাফিক টিএসআই বাবুল আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল।
এ ছাড়া সিএনজি চালিত অটোরিকশা সমিতির মকবুল হোসেন ও ফজলু মিয়া, ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির আশরাফুল হক খেলন ও ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট শ্রমিক নেতারা বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ডা. আফসার উদ্দিন, ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুল আলম মধু, বিএনপি নেতা আব্দুস সালাম নোমান, জাহেদুল ইসলাম আবাব, মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. মনির উদ্দিন, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল মাহমুদ, ফয়জুল আহমদ পাবেল, নোমান ইমদাদ কানন, ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব হোসেন, এস এম সায়েম আহমদ, মাহবুবুল আলম, সাংবাদিক মোশাররফ হোসেন, সাকির আমিন, তানভীর আলম জাকির, জামরুল ইসলাম রেজা, শ্রমিক সংগঠনের ফয়ছল আহমদ, সাজিদুর রহমান, রুয়েল আহমদ, সিরাজ মিয়া, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরকারি ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

1

আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

6

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

7

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

8

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

9

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

10

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

11

সিলেট ওসমানী মেডিকেলের সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছ

12

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

13

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

14

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান

15

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

16

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতা

17

স্মরণে মতিন খসরু আইন, রাজনীতি ও ন্যায়বোধে উজ্জ্বল এক মানুষের

18

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

19

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে :

20