ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু নাঈম রিপন :নরসিংদী থেকে 
নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   ২৫ইং আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় জেলার ব্যবসায়ী, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি, তিতাস ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ‍্যাস সংকটের এই সময়ে নরসিংদী জেলার গ‍্যাসের চাহিদা পূরণের পর অন‍্য জেলার চাহিদা পূরণ করতে হবে।  কারণ শিল্প সমৃদ্ধ জেলা নরসিংদী । এখানকার উৎপাদিত কাপড় দেশের ৭০ভাগ চাহিদা পূরণ করে। যদি উৎপাদন ব‍্যহত হয় তবে শ্রমিক অসন্তোষ দেখা দিবে এবং ব‍্যবসায়ীরা দেওলিয়া হয়ে যাবে। এমনভাবে চলতে থাকলে একটাসময় দেশ অচল হয়ে যাবে। 
এই সংকটময় সময়ে নরসিংদী জেলার শিল্প কারখানা টিকিয়ে রাখার স্বার্থে গ‍্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের কাছে জেলা প্রশাসকদের মাধ্যমে দাবি জানান। 
নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক

2

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

3

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মা

4

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের

7

মানুষের পরিচয় প্রকাশ পায় দুঃসময়ে এডভোকেট হাবিবুল হক

8

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

9

ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জ

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

12

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

13

নিউইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে

14

শিবপুরে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শিক্ষার্থীদের

15

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, পাঁচ চিরকুট ঘিরে তদন

16

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

17

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

ফরিদপুরে সাংবাদিককে সাত দিনের মধ্যে হত্যার হুমকি, থানায় অভিয

20