ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
'জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
কর্মসূচির শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পরে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নবজাতকের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। এটি শিশুর প্রথম প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তাঁরা। এ সময় অন্য কোনো খাবার বা পানীয়, এমনকি পানিও না দেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মায়ের বুকের দুধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নিয়মিত স্তন্যদান মায়েদের কিছু রোগের ঝুঁকি কমাতেও সহায়ক। তাঁরা অপ্রয়োজনীয়ভাবে গুঁড়ো দুধ বা কৌটাজাত বিকল্প শিশু খাদ্যের ওপর নির্ভরতা কমিয়ে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সপ্তাহজুড়ে কাউন্সেলিং, সচেতনতামূলক প্রচার এবং তথ্যপত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীল আকাশে সাদা কাশফুল, শরতের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সোনারগাঁয়

1

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

2

ছাতক পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন--পৌর

3

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

4

ফরিদপুরে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন দিল ব

5

গুজবে নির্ঘুম রাত কেটেছে সাভারবাসীর

6

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

7

ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

8

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

9

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

10

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

11

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

12

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

13

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

14

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মা

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

19

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

20