ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবার আদর্শ বুকে, মানুষের ভালোবাসায় কৃষ্ণপুর গড়ার প্রত্যয়।

ফরিদপুর জেলা প্রতিনিধি।
বাবার আদর্শ, মানুষের ভালোবাসা ও দীর্ঘদিনের সামাজিক সম্পর্ককে সঙ্গে নিয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত কৃষ্ণপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ বুলবুল হোসেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পথচলায় কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, পরামর্শ, দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর ভাষ্য, এই পথচলা শুধু একটি নির্বাচনে জয়-পরাজয়ের বিষয় নয়; বরং বাবার রেখে যাওয়া আদর্শ ও মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধকে সামনে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস।
শাহ মোহাম্মদ বুলবুল হোসেন বলেন, তাঁর বাবা জীবনের দীর্ঘ সময় কৃষ্ণপুরের মানুষের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির পথ পাড়ি দিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মানই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।
তাঁর বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবার কাছ থেকে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সমাজের জন্য কাজ করার শিক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
“বাবার পরিচয় নয়, তাঁর আদর্শই হোক আমার পথচলার শক্তি”
শাহ মোহাম্মদ বুলবুল হোসেন বলেন,
“বাবা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ, স্মৃতি এবং মানুষের ভালোবাসার মধ্যেই আমি তাঁকে খুঁজে পেতে চাই। বাবার পরিচয়ের ছায়ায় নয়, বাবার আদর্শকে হৃদয়ে ধারণ করে আপনাদের পাশে দাঁড়াতে চাই।”
তিনি বলেন, তাঁর বাবাকে কৃষ্ণপুরবাসী যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য তাঁর পরিবার চিরকৃতজ্ঞ। বাবার সঙ্গে যাঁরা দীর্ঘদিন ছিলেন, তাঁকে যাঁরা ভালোবেসেছেন ও সম্মান করেছেন—সেই মানুষগুলোর কাছেই তিনি একজন সন্তান ও সহযোদ্ধা হিসেবে জায়গা প্রত্যাশা করেন।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কৃষ্ণপুরের প্রত্যয়
একটি ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতামত, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
কৃষ্ণপুরকে আরও সুন্দর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে তিনি যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান, তার মধ্যে রয়েছে।
• সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ পরিবেশ
• চাঁদাবাজির পরিবর্তে ন্যায় ও জবাবদিহিতা
• দখলদারির পরিবর্তে জনগণের অধিকার
• বিভেদের পরিবর্তে সামাজিক সম্প্রীতি ও ঐক্য
• স্বজনপ্রীতির পরিবর্তে সবার জন্য সমান অধিকার,
• ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে জনগণের সেবা
“মানুষের মতামত, মানুষের অধিকার—সুন্দর কৃষ্ণপুর গড়ার অঙ্গীকার”
শাহ মোহাম্মদ বুলবুল হোসেনের প্রত্যয়, কৃষ্ণপুর হবে এমন একটি ইউনিয়ন যেখানে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি বলেন,“সহিংসতা, চাঁদাবাজি, দখলদারি নয়—জনগণের সেবাই হোক আমাদের পরিচয়। কৃষ্ণপুর হবে শান্তির, কৃষ্ণপুর হবে সম্প্রীতির, কৃষ্ণপুর হবে উন্নয়নের।”
শেষ কথা,নির্বাচনী পথচলায় কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করে শাহ মোহাম্মদ বুলবুল হোসেন বলেন, তিনি বিভেদ নয়—ঐক্যের পথে, অন্যায় নয়—ন্যায়ের পথে এবং ব্যক্তিস্বার্থ নয়—জনসেবার পথে এগিয়ে যেতে চান।
“বাবার পথ ছিল মানুষের পাশে থাকার পথ। আমিও সেই পথেই আপনাদের সহযোদ্ধা হতে চাই।”শাহ মোহাম্মদ বুলবুল হোসেন,চেয়ারম্যান পদপ্রার্থী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

1

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

2

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন

3

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

4

নরসিংদী শিবপুরে ইসলামী ব্যাংকের তথ্য গোপন করে নতুন এজেন্ট শা

5

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

6

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

7

ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মে

8

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

11

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

12

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল

13

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

16

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

17

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির স্মরণসভা।

18

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

19

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

20