ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্রেস্ট সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :
'‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
মৎস্য সপ্তাহ ২০২৬ইং উপলক্ষে,
রবিবার ১৬ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সভা কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া,“জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।  
উক্ত  আলোচনা
 সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর সব ধরনের জাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছের প্রজনন ও নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি নদী-নালা, খাল-বিলের পানি দূষণ রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহমিদা শারমিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষি, সাংবাদিক,
ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষি,  এনামুল হক, জামাল উদ্দিন ও শফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী শিবপুরে ইসলামী ব্যাংকের তথ্য গোপন করে নতুন এজেন্ট শা

1

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায

2

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউস

3

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

4

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ

5

ইসলামিক ক্যালিওগ্রাফিতে ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভ

6

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

7

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

10

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

11

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

12

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

13

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করল

16

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

17

সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার

18

মানুষের পরিচয় প্রকাশ পায় দুঃসময়ে এডভোকেট হাবিবুল হক

19

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

20