ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম

মোঃ শাহজাহান বাশার

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। জীবনের সবচেয়ে দুঃসময়ে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা তাঁর পাশে ছিলেন, যা তাঁর জন্য বিরাট প্রাপ্তি। গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। এ সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে মানুষের মন-মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পুরোনো কর্তৃত্ববাদী চিন্তাভাবনা ও মানসিকতা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করা জরুরি। শুধু আন্দোলন করে পরিবর্তন আনলেই কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত হয় না; পরিবর্তনের পরও যদি পুরোনো মানসিকতা ও আচরণ থেকে যায়, তাহলে প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব হবে না। জনগণের নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব তুলে ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও এর প্রভাব জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। সাংবাদিকদের কল্যাণে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, তাঁর জায়গা থেকে সাংবাদিকদের জন্য যতটুকু করার সুযোগ রয়েছে, তিনি তা করার চেষ্টা করবেন। সংবাদকর্মীদের কর্মসংস্থানের সংকট নিরসনে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশেষ করে ট্রাস্টের অধীনে থাকা বন্ধ পত্রিকাগুলো পুনরায় চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত অধিকার এবং গণমাধ্যমে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের মতো পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। বিভক্তি কখনো সাফল্য এনে দিতে পারে না। সাংবাদিক সমাজ মৌলিক ও পেশাগত বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হতে পারলে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। এতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ, অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও তিনি মনে করেন। দীর্ঘদিন পর দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে গণমাধ্যমের দায়িত্বও আরও বেড়েছে। সরকারের ভুল-ত্রুটি বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের ভালো কাজ ও ইতিবাচক উদ্যোগগুলোও যথাযথভাবে উপস্থাপন করতে হবে। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণ ও রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ কারণে সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সুদীর্ঘ ঐতিহ্য ও দেশের সাংবাদিকতায় প্রতিষ্ঠানটির অবদানের কথাও স্মরণ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব দেশের গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের নেতৃত্বের কার্যকর যোগাযোগ ও সমন্বয় থাকা প্রয়োজন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের নিরাপত্তা, কর্মসংস্থান, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

1

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

2

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

3

সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৪ বছর আগে একইভাবে মারা যান ব

4

প্রবাস থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বা

5

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

8

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দ

9

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

10

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আ

11

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

12

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

13

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

14

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

15

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

16

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

17

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

18

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

19

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

20