ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে অপপ্রচার, প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নিউইয়র্কে অনুষ্ঠিত ‘One World: One Humanity’ আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। সংগঠনটির দাবি, সম্মেলনটিকে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর অনুষ্ঠান হিসেবে প্রচার করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহসভাপতি মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ মোহাম্মদ আব্দুল বারি। এ সময় মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন, খলিফা মো. শাহজাহানসহ আঞ্জুমানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত ‘One World: One Humanity’ আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতা ও প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত ওই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপ ও মতবিনিময়।

সংগঠনটির নেতারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। তাদের দাবি, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর কাছে পাঠানো আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না। বরং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ ও আন্তঃধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল সম্মেলনের উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে বক্তারা দাবি করেন, প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন। সম্মেলনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।

বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন তুলে ধরেন। পাশাপাশি মদিনা সনদের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত এবং বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়লেই সেটিকে সত্য ধরে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে ধর্মীয় ও সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়ে কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

তারা গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অপপ্রচার বন্ধ করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে একতরফা বা অসম্পূর্ণ তথ্য প্রচারের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তুলে ধরার অনুরোধ করেন।

এদিকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার এবং মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বক্তারা বলেন, মতভিন্নতা বা সমালোচনা গণতান্ত্রিক সমাজে থাকতেই পারে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য বিকৃত করে উপস্থাপন কিংবা যাচাই-বাছাই ছাড়া তা প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। তাদের ভাষায়, ‘মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সত্যকে বিকৃত করার সুযোগ নেই।’ অপপ্রচারের পরিবর্তে সত্য, শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

1

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

2

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

3

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

4

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

5

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

6

খাগড়াছড়ির গুইমারায় ইয়াবাসহ মাদকসেবী আটক, ৩ দিনের বিনাশ্রম কা

7

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

কারাগার নির্মাণে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

10

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা ‘সিরিয়াল কিলার’ মানিক

11

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

12

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

13

ছাতকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে হাজী স্বপন-কে

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

16

সংবাদ শুধু ঘটনা প্রকাশের নাম নয়, ঘটনার উৎস, প্রেক্ষাপট ও পর

17

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু)

20