ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। 
পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। এ সময় তার হাতে পুলিশের হ্যান্ডকাফ পরানো ছিল বলে জানা গেছে।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মোঃ আজির উদ্দিন জানান, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি বিচার-শালিসে ছিলেন। পরে এসে তিনি জানতে পারেন, আসির মিয়াকে আটক করার সময় সেখানে হইচই শুরু হলে সুযোগ বুঝে সে পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল্লাহ বলেন, “পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, বিষয়টি আমি অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আসামি গ্রেপ্তারের পর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

1

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ

2

ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মে

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

5

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

6

ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

9

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

10

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ ব

11

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

নজরুলের আদর্শে একতার পাঁচ বছর, সম্মাননা পেলেন হাবিবুল হক

14

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

15

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

16

ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জা

17

নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ, উৎসবে মাতল ভাঙ্গাবাসী।

18

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

19

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

20