ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সেলিম মাহবুব, ছাতকঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাতকে ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED)  বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে-ধাপে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উদ্বোধনী কর্মসূচির আওতায় ছাতক-আমবাড়ি সড়কে বিভিন্ন প্রজাতির ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
ছাতক-আমবাড়ি সড়কে বৃক্ষ চারা রোপণকালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল সরকার, খছরু আহমদ, আলী হোসেন, উপজেলা এলজিইডি (LGED) কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত  প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, "পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী ও সবুজ উদ্যোগ দেশব্যাপী সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। 
এলজিইডির (LGED) মাধ্যমে এই প্রশংসনীয় উদ্যোগ তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত

1

ছাতকে লাকেশ্বর দাখিল মাদ্রাসার ফলাফল বিপর্যয়, শিক্ষকদের উপস্

2

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

3

যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

8

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

9

ছাতকে ভারতীয় শাড়ি ভর্তি সিএনজি এবং আটক করেছে পুলিশ দুইজনকে

10

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের

11

ফরিদপুরে সাংবাদিককে সাত দিনের মধ্যে হত্যার হুমকি, থানায় অভিয

12

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এ

13

সামাজিক যোগাযোগমাধ্যম: তথ্যের স্বাধীনতা নাকি গুজবের কারখানা?

14

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

15

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

18

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20